স্ত্রীর সঙ্গে পরকিয়ার জেরে প্রেমিককে চাপাতি দিয়ে গলা ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বামী শহীদ মিয়া। সোমবার দুপুরে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর কোচষ্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ চাকরি করেন একটি ফ্যাক্টরিতে। স্বামী অফিসে চলে গেলে স্ত্রী খাদিজা বেগম পরকিয়া প্রেমে মগ্ন থাকেন প্রতিবেশী বুলুর সঙ্গে। সম্প্রতি ওই প্রেমিকযুগল ধরা পড়ে যান স্থানীয় এলাকাবাসির কাছে। এনিয়ে দেন-দরবারও হয়। দরবারে আপোষ মিমাংসা হলেও স্বামী সেই ক্ষোভ মনে মনে পোষন করে চলছিলেন। সোমবার দুপুরে বুলুকে দরিরামপুর কোচষ্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে চাপাতি দিয়ে গলা ও শরীরের বিভিন্নস্থানে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে ওই নারীর স্বামী শহীদ। এসময় সেখানে উপস্থিত জনতা শহীদকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়রা আহত বুলুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল জানান, বুলুকে দরিরামপুর কোচষ্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে চাপাতি দিয়ে কুপাতে থাকলে সাধারন জনতা শহীদকে গনপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে জানিয়েছে, বুলু তার স্ত্রীকে ধর্ষণ করার কারণে তাকে কুপিয়েছে। আহত বুলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন : বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত


