বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ঘাটাইল উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এন.এম.এন. শাহনেওয়াজের সভাপতিত্বে ও জেলা ইউনিটের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হকের সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এস.এম ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল হামিদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলাল,বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী লায়ন ডাঃ আব্দুস সাত্তারসহ উপজেলা ইউনিট,ইউনিয়ন ইউনিট,পৌর ইউনিটের নেতৃবন্দ ও সাধারণ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পড়ুন : প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন
সা/


