বিজ্ঞাপন

ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

বিজ্ঞাপন

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা উপলক্ষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ বিশেষ ভিসা সুবিধা দেবে।

মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে।

মেলায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা-সুবিধা চালু করা হয়েছে।

ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদন করতে হলে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক ‘আমন্ত্রণপত্র’ জমা দেওয়া বাধ্যতামূলক।

ভিসা প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের আগের ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে গ্যারান্টি লেটারটি ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র সরাসরি ফেরত দেওয়া হবে। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ও ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন এড়াতে অনলাইন আবেদনপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ভুলভাবে পূরণ করতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে আবেদনকারীদের নিজের হয়ে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আবেদনপত্র পূরণ না করার জন্য সতর্ক করেছে দূতাবাস।

ভিসা-সংক্রান্ত সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আইন অনুযায়ী ভিসার মেয়াদ ও চীনে প্রবেশের অনুমতি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথিত প্রভাব কিংবা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে চীনা দূতাবাস আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পড়ুন : ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের অপ্চেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন