বিজ্ঞাপন

মৃত ব্যাক্তির আসল রহস্য উৎঘাটনে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বিজ্ঞাপন

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে বকে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।আরএমপি বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদের শিকার হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: শাহিনুর রহমান সোনা। এ ঘটনায় তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

জিডি সূত্রে জানা যায়, গত রবিবার ৫ তারিখে সকালের সময় পত্রিকার পোর্টালে এবং সোবার ৬ তারিখ দৈনিক সকালের সময় পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের শিরো নাম ছিল “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” । নিউজ প্রকাশের পরে মঙ্গলবার দুপুরে অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে বিভ্রান্তিমূলক মিথ্যা অপবাদসহ প্রাণনাশের হুমকি দেয়।

মোবইলে ফোনদাতার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, সে একজন বিএনপি’র শীর্ষস্থনীয় নেতা এবং দুদকের এক উর্ধতন কর্মকর্তার নিকট আত্মীয়।

এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী বলেন, ওই সাংবাদিক তার নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। জিডির বিষয় তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভুক্তভোগী সাংবাদিক বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়েছেন। বর্তমান সে ও তার পরিবার মারাত্মক আতঙ্কে রযেছে। সর্বপরি তিনি দাবি করেছেন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তার বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন