বিজ্ঞাপন

ফেসবুকে মেসেজ ‘সিন’ করেও প্রেরককে বুঝতে না দেওয়ার উপায়

বিজ্ঞাপন

ফেসবুকে কেউ বার্তা পাঠালে তা পড়ার পর প্রেরকের কাছে ‘সিন’ বা বার্তা দেখার বিষয়টি সাধারণত দৃশ্যমান হয়। কারণ বার্তা দেখার সঙ্গে সঙ্গেই প্রেরক তার বার্তার নিচে প্রাপকের প্রোফাইল পিকচার দেখতে পান। তবে অনেক সময় গোপনীয়তা রক্ষা করতে বা অন্য কোনো কারণে বার্তা দেখে ফেললেও প্রেরক যেন তা বুঝতে না পারেন, সেই প্রয়োজন দেখা দেয়। খুব সহজেই ফেসবুকের নির্দিষ্ট একটি সেটিং পরিবর্তন করে এই সুবিধাটি চালু করা সম্ভব।

কম্পিউটার থেকে যেভাবে সেটিংস পরিবর্তন করবেন

কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই ফিচারটি চালু করতে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে হবে। এরপর স্ক্রিনের ডান দিকে থাকা মেসেঞ্জার আইকনে ক্লিক করে মেসেঞ্জার ওপেন করুন।

এবার আপনি যে নির্দিষ্ট ব্যক্তির সাথে এই গোপনীয়তা বজায় রাখতে চান, তার চ্যাট বক্স ওপেন করুন। চ্যাট বক্স খোলার পর ওপরের দিকে নামের ডান পাশে থাকা অ্যারো চিহ্ন বা তথ্য অপশনে ক্লিক করতে হবে।

সেখানে ‘রিড রিসিপ্টস’ নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করে তা বন্ধ করে দিন। এই সেটিংসটি অফ করার পর থেকে আপনি তার পাঠানো বার্তা দেখলেও বার্তার নিচে আপনার প্রোফাইল ছবি আর প্রদর্শিত হবে না।

মোবাইল থেকে যেভাবে সেটিংস পরিবর্তন করবেন

স্মার্টফোন থেকে এই কাজটি করতে চাইলে সরাসরি মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর যে ব্যক্তির জন্য এই সেটিংসটি করতে চান, তার নামের ওপর ক্লিক করে তার চ্যাট উইন্ডো ওপেন করুন। সেখান থেকে তার প্রোফাইল নেম বা তথ্য অপশনে প্রবেশ করে ‘রিড রিসিপ্টস’ অপশনটি খুঁজে বের করুন। এরপর এই অপশনের পাশে থাকা বাটনটি অফ করে দিন।

এই সহজ প্রক্রিয়াটি সম্পন্ন করার পর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠানো যেকোনো বার্তা আপনি দেখলেও তিনি আর বুঝতে পারবেন না যে আপনি বার্তাটি ইতিমধ্যে ‘সিন’ করেছেন কি না।

পড়ুন:মার্কেট দখলকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর হামলা, জেলা বিএনপি নেতাসহ ৯ জন আসামি

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন