বিজ্ঞাপন

মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলা দলের নীলফামারী জেলা শাখার সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা দলের জেলা শাখার সহ-সভাপতি স্বপ্না আলমগীর, সহ-দপ্তর সম্পাদক রোকসানা আক্তার, জলঢাকা উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সঞ্চালকের বক্তব্যে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন। দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারী সমাজের কল্যাণে মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পড়ুন : কালিয়াকৈরে বজ্রপাতে মাছ শিকারির মৃত্যু, আহত ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন