বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুম ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।
এখন পর্যন্ত আগুনে কেউ আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।
পড়ুন : এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী
সা/
বিজ্ঞাপন


