বিজ্ঞাপন

সুনামগঞ্জের মধ্যবাজার চাঁদনীঘাটের ময়লা-আবর্জনা অপসারণে উদ্যোগ

বিজ্ঞাপন

সুনামগঞ্জ শহরের মধ্যবাজার চাঁদনীঘাট এলাকার দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঘাটের আশপাশে ময়লা ফেলায় পরিবেশ ও চলাচলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। নাগরিকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব ময়লা দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যবাজার চাঁদনীঘাট এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।

অসীম চন্দ্র বণিক বলেন, চাঁদনীঘাটের দুই পাশে প্রচুর ময়লা-আবর্জনা জমে আছে। স্থানীয় নাগরিকরা বিভিন্ন সময় এখানে ময়লা ফেলে যাচ্ছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে নজরে রয়েছে।

তিনি বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদনীঘাট এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পৌর প্রশাসক আরও বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা নিয়ে পুরো এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে নাগরিকদের স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হবে।

তিনি বলেন, শুধু ময়লা অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এখানে আবার ময়লা-আবর্জনা ফেলা না হয়, সেদিকেও নজর দিতে হবে। এ বিষয়ে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পড়ুন : কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন