বিজ্ঞাপন

ফটিকছড়ির নাজিরহাট আলিফ হসপিটালে নরমাল ডেলিভারিতে সাফল্য

বিজ্ঞাপন

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট আলিফ হসপিটালে নরমাল ডেলিভারিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছরের জুন মাসে হাসপাতালটিতে ৮৭ জন, জুলাই মাসে ১০৭ ও আগস্টে ১২০ জন প্রসূতির সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

হাসপাতাল এমডি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন জানান, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রসূতি ও নবজাতকদের সেবা নিশ্চিত করা হচ্ছে। আধুনিক চিকিৎসাসেবা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মা ও নবজাতকের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নাজিরহাট আলিফ হসপিটালের পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রসূতি ও নবজাতকের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা। নরমাল ডেলিভারিতে জুন ও জুলাই মাসে যে সাফল্য এসেছে, তা আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফল।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও রোগীদের আস্থা ধরে রেখে আরও উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানে আলিফ হসপিটাল কাজ করে যাবে।

পড়ুন : সবুজ আগামীর স্বপ্নে মাদকের বিরুদ্ধে একাট্টা দুর্গাপুরের শিক্ষার্থীরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন