বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক সার ডিলারকে জরিমানা

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসি’র এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কেশবপুর গ্রামের নিদেনতলা এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার খন্দকার মহব্বত হোসেনের মালিকানাধীন লেক্সাস ইন্টারন্যাশনালের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপচেষ্টার দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (ঠ) ধারা অনুযায়ী গোডাউনের ম্যানেজার মো. আবু মুসাকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।

এসময় উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় কিল-ঘুষিতে যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন