বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় নারী নিহত

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় কোহিনুর বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উল্লাপাড়ার উপজেলার বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া এলাকার হুজুর আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হুজুর আলী ও তার স্ত্রী কোহিনুর বেগম স্থানীয় একটি বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথে বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক কোহিনুর বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ওই নারী নিহত হয়েছেন। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

পড়ুন : মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ২০ মিনিট বন্ধ যান চলাচল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন