পাতিরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
রাজধানীর ৪৩ নং ওয়ার্ড খিলক্ষেত পাতিরার ৫ টি জামে মসজিদের ইমাম ও মুসুল্লিদের মাদকবিরোধী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে পাতিরা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাতিরা জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী আলাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বক্তব্য রাখেন, দক্ষিণপাড়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আল আমিনসহ পাতিরা কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পাতিরা এলাকায় বেশ কয়েকটি মাদক কারবারি সিন্ডিকেট বহুবছর ধরে সক্রিয়। থানা পুলিশের তৎপরতা না বাড়ালে এ ভয়াবহতায় পুরো পাতিরা যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই আমরা মসজিদ ভিত্তিতে মাদক বিরোধী প্রচারনায় নেমেছি। আমরা প্রথমে অভিভাবকদের সচেতন করবো,পরে পুরো সমাজকে। কারন মাদক ধর্মীয় ও চিকিৎসা বিজ্ঞানে ক্ষতিকর উপাদানে পূর্ণ। মাদকসেবী সুস্থ মানুষ থাকে না। তারা মাতাল হয়ে নিজ বাবা মাকেও হত্যা করতে পারে।
পড়ুন:ডেঙ্গুর ছোবল ঠেকাতে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা
ইমি/


