ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা—হোক সবার সম্মিলিত অঙ্গীকার” শ্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে এ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার সিরাজগঞ্জ মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
কার্যক্রমের আওতায় পুলিশ লাইন্স ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, একই সময়ে জেলার বিভিন্ন থানাতেও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন:পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
ইমি/


