বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ইংরেজি শেখানো সহজ করতে ৭২ শিক্ষকের প্রশিক্ষণ

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইংরেজি ভাষা সহজীকরণ ও শিখন বিষয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৭২ জন শিক্ষক অংশ নেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহ. নূরুন্নবী মিয়ার পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী।

প্রশিক্ষণে এমপিওভুক্ত মাদ্রাসার ৩১ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জন শিক্ষক অংশ নেন। এ সময় গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মো. মোশারফ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে গণিত, ব্যাকরণ, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও আইসিটি বিষয়েও প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখা হবে

পড়ুন:পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন