বিজ্ঞাপন
রাজধানীর আদাবর থেকে হাত ও গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।
পড়ুন : পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
বিজ্ঞাপন


