ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সিরাজগঞ্জ জেলা পুলিশ

0
16
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সিরাজগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পুলিশ। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা হোক সবার সম্মিলিত অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পুলিশ লাইন্স ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে একই সময়ে জেলার বিভিন্ন থানায়ও পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

পড়ুন : নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.