নাটোরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

0
3
বিজ্ঞাপন

মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত ওই শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনের যে কোনো সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোটরসাইকেল নিয়ে মিছিলটি বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল যুবক মহাসড়কের ওপর দিয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়িনাইসহ নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। সামনের মোটরসাইকেলের পেছনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে স্লোগান ধরিয়ে দিচ্ছেন নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত। তার পাশের মোটরসাইকেলে এক যুবক শেখ হাসিনার ছবি হাতে ধরে আছেন। ছাত্রলীগ নেতার শান্তর পরিচয় ও পদবি নিশ্চিত করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আজম খান মোবাইল ফোনে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রার কেনো তথ্য তার কাছে নেই। তবে মিছিলের ভিডিওটি তিনি মোবাইল ফোনে দেখেছেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা বিএনপির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পড়ুন : পুঠিয়া উপজেলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.