গোড়াইয়ের ৬ নম্বর ওয়ার্ডবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মফিজুর রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মফিজুর রহমান।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বার্তায় মফিজুর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোড়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

মফিজুর রহমানের পক্ষ থেকে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় বলা হয়, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হোক। দুর্গাপূজা সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা করেন তিনি।

পড়ুন : একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন