বিজ্ঞাপন

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

বিজ্ঞাপন

গেম নির্মাতাদের জন্য নতুন কয়েকটি সুবিধা চালু করছে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এর ফলে নির্মাতারা রোবলক্সের মূল অ্যাপ্লিকেশনের বাইরে মুঠোফোন, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে নিজেদের তৈরি গেম ছড়িয়ে দিতে পারবেন। শুক্রবার অনুষ্ঠিত নির্মাতাদের সম্মেলনে এ পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোবলক্স জানিয়েছে, আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে গেম চালানোর প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা তারা সরবরাহ করবে। ফলে নির্মাতাদের গেম আরও সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

এ বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেও রোবলক্সের কোনো গেম সরাসরি খেলা যাবে। এজন্য আলাদা অ্যাপ্লিকেশন নামানোর প্রয়োজন হবে না। গেমের তথ্যসংক্রান্ত পাতা থেকেই গেম চালু করা যাবে। পরে অন্য ব্রাউজারেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন সুবিধার মধ্যে একই গেমে অনলাইন ও অফলাইন খেলার ব্যবস্থাও থাকছে। ফলে কোনো গেমের একক খেলোয়াড়ের অভিযান ইন্টারনেট সংযোগ ছাড়াও চালানো যাবে।

গেম তৈরির কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়াচ্ছে রোবলক্স। এর মধ্যে রয়েছে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চরিত্র তৈরির নতুন সুবিধা।

গত জুলাইয়ে ‘বিল্ড’ সুবিধা চালু করে রোবলক্স। এতে শুধু লিখে নির্দেশনা দিয়েই একটি খেলার উপযোগী গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই সুবিধা ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশ করা হয়েছে। এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি।

এ বছরের শেষ দিকে চালু হতে পারে ‘সিন জেনারেটর’। এতে লিখিত নির্দেশনা ও একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য কার্যকর পরিবেশ বা বিন্যাস তৈরি করা যাবে। গেম পরীক্ষা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি চরিত্রও যুক্ত করার পরিকল্পনা রয়েছে রোবলক্সের।

পড়ুন:চ্যাটজিপিটিতে প্রশ্নে কতটুকু পানি খরচ হয়?

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন