ব্রাউজারে যা কিছু করছেন, তার সবটুকু ইনস্টাগ্রাম ও ফেসবুকের কাছে চলে যাচ্ছে হিস্ট্রি হিসেবে। অন্যদিকে ইন্টারনেটে যা খুঁজছেন, তা সহজেই জেনে যায় সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম।
কীভাবে তা প্রতিহত করা যায়, তা জানেন না অনেকেই। এর জন্য মেটা এমন অপশন উন্মোচন করেছে, যার মাধ্যমে ইউজার ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ রাখা সম্ভব। প্রশ্ন আসছে কীভাবে, যা জানা জরুরি। ব্রাউজারে হঠাৎ পছন্দের কোনো ব্র্যান্ডের কাপড় বা গ্যাজেটের ছবিতে নজরে পড়ল। কিনবেন না হয়তো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতেই দেখতে পাবেন, ওই ব্র্যান্ডের কাপড় আর গ্যাজেট। শুধু তাই নয়; পরপর ওই সংশ্লিষ্ট ব্র্যান্ডের পণ্য আসবে স্ক্রিনে। সবাই বিরক্ত হয়েই বিজ্ঞাপন দেখতে বাধ্য হন। এআই এই খোঁজকে করেছে বহুমাত্রিক। আগ্রহী ভোক্তার সব ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটি জেনে যায় এসব প্ল্যাটফর্ম। চাইলে তা এড়ানো সম্ভব। বিজ্ঞাপনের অযাচিত জ্বালাতন বন্ধে ফিচার ডেভেলপ করেছে মেটা। মূলত প্রাইভেসি সেটিং বন্ধ করলে ইন্টারেনেটের ব্রাউজিং হিস্ট্রি বা ঠিক কী করছেন, তা আড়ালে চলে যাবে।
শুধু তাই নয়; নির্দিষ্ট কোন কোন কোম্পানি মেটাকে ব্রাইজারের তথ্য পাঠাচ্ছে, তাও জানা যাবে।
ফিউচার অ্যাক্টিভিটি
প্রথমে ফেসবুক প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক। তারপর সেটিংস ও প্রাইভেসি অপশন সেটিংসে ট্যাপ। দৃশ্যমান হবে ইয়োর ফেসবুক ইনফরমেশন। ক্লিক করে অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ক্লিক। সেখানে ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যক্টিভিটি অপশনে ট্যাপ করে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে। তারপর ফিউচার অফ-ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করলেই কাজ সমাপ্ত।
ঠিক একইভাবে ইন্টাররেন্ট অ্যাক্টিভিটি বন্ধ করা যায়। যদিও থার্ড পার্টি বিজ্ঞাপন সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে ফেসবুক, যা বন্ধ করার জন্য প্রাইভেট ব্রাউজিং মোড (ভিপিএন) ব্যবহার করাই শ্রেয়।
পড়ুন:চ্যাটজিপিটিতে প্রশ্নে কতটুকু পানি খরচ হয়?
ইমি/


