বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ জব্দ

বিজ্ঞাপন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ এবং ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রোববার তিনটি আন্তর্জাতিক ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহ ভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি গ্রহণ করে।

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটের যাত্রী আব্দুল করিম গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একে৭১ ফ্লাইটের যাত্রী শিপনে ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস৩২৬ ফ্লাইটের যাত্রী কেএম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি মোবাইল ডিসপ্লে এবং একই ফ্লাইটের যাত্রী শামীমা আক্তারের কাছ থেকে আরও ৪৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

সব মিলিয়ে একদিনে জব্দ পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পড়ুন : মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ২৫

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন