বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নেত্রকোনায় প্রাণ গেল চালকের

বিজ্ঞাপন

নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে সজোরে ধাক্কা লেগে ফারুক আহমেদ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ জেলার কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি কেন্দুয়া থেকে মোটরসাইকেলে চড়ে নেত্রকোনা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর বাজারের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ করেই তার চালিত মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশের পাকা দেয়ালে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা বহাল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন