বিজ্ঞাপন

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন, মশকনিধন

বিজ্ঞাপন

“ডেঙ্গু প্রতিরোধে করবো কাজ, সচেতন হয়ে গড়বো সমাজ ” শ্লোগান নিয়ে রূপগঞ্জে এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটি, কাঞ্চন’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা তৈরীতে র‍্যালি, লিফলেট বিতরণ, মশকনিধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে রূপগঞ্জে কাঞ্চন বাজারে উক্ত সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, সংগঠনের উপদেষ্টা মফিকুল ইসলাম খান, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্য।

রালিটি কাঞ্চন দক্ষিন বাজার থেকে শুরু হয়ে কাঞ্চন উত্তর বাজার গিয়ে শেষ। এসময় ডেঙ্গু মোকাবেলা জনচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

র‍্যালি শেষে বক্তারা বলেন, সারা দেশে ডেঙ্গু মহামারি প্রকট আকার ধারন করেছে। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। বাড়ীর আঙ্গিনাসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। সরকারের পাশাপাশি দেশের প্রতিটি সামাজিক সংগঠন এগিয়ে আসলে যেকোন দূ্যোগ মোকাবেলা করা সম্ভব। ডেঙ্গুকে ভয় নয় জনসচেতনাই রক্ষা করে পারে এ ডেঙ্গু থেকে।

পড়ুন : মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ২৫

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন