বিজ্ঞাপন

অভিনেতা-গায়ক মুকুল জামিল মারা গেছেন

বিজ্ঞাপন

ঢাকাই শোবিজের পরিচিত মুখ মুকুল জামিল মারা গেছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই গায়ক-অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা।

নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ থেকেও জানানো হয়েছে শোক। ওই বার্তায় বলা হয়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’

এদিকে আরো অনেক শিল্পী, কলাকুশলী মুকুলকে নিয়ে শোকবার্তা দিচ্ছেন। গায়ক-সুরকার মোহাম্মদ মিলন ফেসবুকে লিখেছেন, “আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন। মুকুল ভাই ছিলেন একজন সংগীতশিল্পী। কিন্তু জীবনে প্রথমবার অভিনেতা হিসেবে আমার ‘সেলফি’ গানটিতে মজার ছলে তাকে মডেল হিসেবে নিয়েছিলাম। এরপর একে একে আমার অনেকগুলো গানে মুকুল ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছি।”

ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরেই গানে আসেন। ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি। করেছেন সলো অ্যালবামও, নাম ‘আমি তো এমনই’। অভিনয়ে তিনি বিভিন্ন মিউজিক ভিডিও ছাড়াও বেশ নাটক ও সিনেমায় কাজ করেছেন।

পড়ুন: মানবতা বিরোধী অপরাধ: কাদের, আরাফাতসহ ৭ জনের রায় কাল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন