বিজ্ঞাপন
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে (BSRB) ৫টি ক্যাটাগরির অস্থায়ী শূন্য পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটিতে ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন: bsrb.teletalk.com.bd
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড |
|---|---|
| সংশ্লিষ্ট মন্ত্রণালয় | শিল্প মন্ত্রণালয় |
| জব লোকেশন | ঢাকা (মতিঝিল) |
| পদের ক্যাটাগরি | ০৫ টি |
| মোট শূন্যপদ | ০৭ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি / এইচএসসি / স্নাতক পাস |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থী |
| বেতন/গ্রেড | ৮,২৫০ – ২৬,৫৯০/- টাকা |
| আবেদনের ফি | ৫৬/- ও ১১২/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক ইত্তেফাক |
| স্মারক নম্বর | ৩৬.১৩.০০০০.০০০.০০১.১১.০০১৪.৪৩২ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ০১ সেপ্টেম্বর ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৮ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ০৫ অক্টোবর ২০২৬ বিকাল ৪:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (bsrb.teletalk.com.bd) |
| অফিশিয়াল ওয়েবসাইট | bsrb.portal.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড, শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা |
| ফোন নাম্বার | +৮৮০২৪১০৫৪২৪২ |
| ই-মেইল | bsrb2025@gmail.com |
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল ও গ্রেড |
|---|---|---|---|
| ১ | ব্যক্তিগত সহকারী | ১টি | ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা |
| ২ | উচ্চমান সহকারী | ১টি | ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা |
| ৩ | হিসাব সহকারী | ১টি | ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা |
| ৪ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ২টি | ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা |
| ৫ | অফিস সহায়ক | ২টি | ৮,২৫০ – ২০,০১০/- টাকা |
পড়ুন:আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে ব্যাপক প্রস্তুতি
ইমি/
বিজ্ঞাপন


