বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত, আহত ৩

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামে ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বজ্রপাতে এসব হাতাহতের ঘটনা ঘটেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মাঠে কাজ করার সময় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া গ্রামের ১জন ও জোতপাড়া গ্রামের ৩জন বজ্রপাতে আহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীরা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দহকুলা কারিগরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী ওরফে নুশু কে মৃত ঘোষণা করেন। এবং জোতপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আরোজ আলী (২৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। দুপুরে বাড়ি আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আরোজ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরোজ আলীর মৃত্যু নিশ্চিত করেন। তিনি একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আকুল উদ্দিন জানান, আজ দুপরে বজ্রপাতের ঘটনায় দু’জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের একজনকে মৃত অবস্থায় এবং আহত একজন চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বজ্র্রপাতে একজন নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

পড়ুন : হাওরের বুকে থমকে গেল যুবকের জীবন: বজ্রপাতে নিভল পরিবারের আলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন