বিজ্ঞাপন

আখাউড়া সীমান্তে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তসংলগ্ন ভারতের লংকামোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়। শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে বিষয়টি জানানো হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, শাকিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার পর ভারতীয় পুলিশ সেটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে শাকিল কীভাবে সীমান্তের ওই এলাকায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

পড়ুন : খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন