বিজ্ঞাপন

দৌলতদিয়া টার্মিনালেদাঁড়িয়ে থাকা বাসে আগুন

বিজ্ঞাপন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নি*কাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি হলো ‘নিউ ক্লাসিক্যাল’। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক রুটে চলাচল করতো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ছিল।হঠাৎ রাত ১টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা গোয়ালন্দ ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে অগ্নিকাণ্ডে বাসটির ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

পড়ুন : খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন