বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১ শিশু ডেঙ্গুতে ১ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশু ও ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে ৭৩ শিশু ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সামারিতে এসব তথ্য জানানো হয়।

সামারিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১১৬ শিশু।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ১০৩ জন ও মারা গেছে মোট ৭৩ শিশু।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স সাড়ে তিন বছর। শিশুটি গত ৬ সেপ্টেম্বর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এদিকে, হাসপতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত মোজাম্মেল শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। মোজাম্মেল গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে আজ ভোররাত সোয়া ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল মারা যায়।

হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সামারি জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১২৪ জন রোগী।

পড়ুন : অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন