বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন তাঁর দিন কাটে নানা অভাব-অনটন আর সীমাবদ্ধতার মধ্যে। প্রয়োজন থাকলেও অনেক কিছুই যেন তাঁর নাগালের বাইরে। এমন এক অসহায় শতবর্ষী বৃদ্ধের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজরামক্ষেত্রী গ্রামের ওই বৃদ্ধের অসহায়ত্বের খবর জানতে পেরে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাঁর বাড়িতে ছুটে যান মো. সোহেল রানা। সেখানে গিয়ে তিনি বৃদ্ধের সঙ্গে কথা বলেন, তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।
শুধু তা-ই নয়, বৃদ্ধের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে তাঁর বাড়িতে একটি শৌচাগার স্থাপনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে নলকূপ বাঁধাই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় এসব সুবিধার অভাবে থাকা বৃদ্ধের জন্য বিষয়গুলো স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. সোহেল রানা বলেন, বয়োবৃদ্ধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের জন্য কিছু করা। তিনি বলেন, ওই বৃদ্ধের প্রয়োজনের কথা বিবেচনা করেই তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও তাঁর যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
সহযোগিতা পেয়ে ওই শতবর্ষী বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার এমন মানবিক কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন।
পড়ুন : অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ
সা/


