কুষ্টিয়া জেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ সভাপতি জাকারিয়া মিলন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন ও সাংগঠনিক সম্পাদক পদে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।
আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।
পড়ুন : গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী


