বিজ্ঞাপন

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বসাধারণের আস্থা অর্জন করতে হবে : নেত্রকোনায় রেঞ্জ ডিআইজি

বিজ্ঞাপন

নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।

পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব, যেখানে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশে কর্মরত সকল সদস্যের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে অত্যন্ত মার্জিত ও মানবিক। তবে অপরাধ দমন ও আইনের প্রয়োগে শতভাগ দৃঢ়তা অক্ষুণ্ণ রাখতে হবে। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়।”

এছাড়াও তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ড্রেসরুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান করা, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ফোর্সের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা আইটিসি’র কমান্ড্যান্ট কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান, ময়মনসিংহ ডিআইজি’র স্টাফ অফিসার এএসপি মো. পারভেজ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা।

এছাড়াও সভায় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), পরিদর্শক (তদন্ত), বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পড়ুন : মেঘনার ভয়াল স্রোতে নিভে গেল তিন শিক্ষার্থীর প্রাণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন