বিজ্ঞাপন

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ঘোষিত ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে সংশোধিত তারিখের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে এ ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এদিকে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তনের প্রভাব পড়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখেও। এক দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সংশ্লিষ্ট সব শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

পড়ুন : জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন