ঢাকার আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা।
রবিবার রাতে রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ ঘটনায় বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
পড়ুন : পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু নিহত
বিজ্ঞাপন


