বিজ্ঞাপন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বিজ্ঞাপন

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার দুপুরে, হরিরামপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে কোনো মহল সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিলে তা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে। তারা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার কথা জানান।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমাছ মিয়ার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, সামছুল আলম মিশুক, মো. নাসির উদ্দিন, মিরাজ হোসেন রাজ, মাসুম শিকদার ও রেজাউল করিম রতন। এ ছাড়া যুবদলের অন্যতম যুবনেতা শাকিল মোল্লা, মীর মনির হোসেন আলম ও কাজী শিমুল বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, নৈরাজ্য কিংবা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যুবদল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মাঠে থাকবে বলেও জানান নেতারা।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নেতাকর্মীদের সংগঠনের কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো এলাকা। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।

পড়ুন:কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন