চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৩টি পদে মোট ৭ জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের চট্টগ্রাম বিভাগের আওতাধীন যেকোনো জেলার বাসিন্দা হতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। পদভেদে বেতন, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন ফি ভিন্ন হতে পারে। আবেদনের নিয়ম, ফি জমা ও সাধারণ ভুলগুলো জেনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
| প্রতিষ্ঠানের নাম | বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম (সংস্থাপন শাখা) |
|---|---|
| সংশ্লিষ্ট মন্ত্রণালয় | জনপ্রশাসন মন্ত্রণালয় |
| স্মারক নং | ০৫.৪২.২০০০.০০০.০১৩.১১.০০০১.২৬-৮২ |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| নিয়োগের ধরন | অস্থায়ী |
| পদের ক্যাটাগরি | ৩টি |
| মোট শূন্যপদ | ০৭ জন |
| কর্মস্থল | চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও আওতাধীন দপ্তরসমূহ |
| আবেদনযোগ্য জেলা | চট্টগ্রাম বিভাগাধীন সকল জেলা (চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দা) |
| আবেদনকারীর লিঙ্গ | নারী ও পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি ও এইচএসসি বা সমমান পাস |
| বয়সসীমা | ১৮-৩২ বছর (০১-০৯-২০২৬ তারিখ অনুযায়ী) |
| বেতন গ্রেড | গ্রেড-১৬ থেকে গ্রেড-২০ |
| আবেদন ফি | ৫৬ থেকে ১১২ টাকা (পদ ও শ্রেণি অনুযায়ী) |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা |
| অফিসিয়াল আবেদন সাইট | divctg.teletalk.com.bd |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট) |
| নিয়োগকারী সংস্থা | বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম |
| আবেদনকারীর জাতীয়তা | বাংলাদেশি নাগরিক |
| ইমেইল | divcomchittagong@mopa.gov.bd |
|---|---|
| ঠিকানা | বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম |
| ওয়েবসাইট | www.chittagongdiv.gov.bd |
পড়ুন:চাটমোহরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ইমি/
বিজ্ঞাপন


