জিয়ার সৈনিক একহও একহও-স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর, ওয়াপদা এলাকায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কাশিমপুর মেট্রো থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কাশিমপুর মেট্রো থানা বিএনপির সভাপতি মোঃ খন্দকার আলী হোসেন । সাধারণ সম্পাদক আব্দুর রহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, আকবর হোসেন মাষ্টার, গাজীপুর মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড সভাপতি এনায়েত হোসেন মোল্লা, হাবিবুর রহমান হবি, থানা সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, যুবদলের আহ্বায়ক শাহীন, সদস্য সচিব কেএম হাফিজুর রহমান রাজু, ১ নং ওয়ার্ড সভাপতি সাইফুল মন্ডল, আশিক, রকি, নাহিদ, মানিক, ঈসমাইল, রফিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওয়াপদা থেকে জিরানী বাজার বিকেএসপি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে জিরানী এলাকায় কিছু সময়ের জন্য নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
পড়ুন : সংবাদ প্রকাশের ১ ঘণ্টার মাথায় তড়িঘড়ি করে সরানো হলো বাংলোর আলোকসজ্জা


