পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স, পিরোজপুরে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পিরোজপুর জেলার সকল থানার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও জার্সি বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
জেলা পুলিশ জানায়, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করা এবং পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল, খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।
পড়ুন : সিরাজগঞ্জে ৮০ বস্তা ত্রাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ


