বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

পাবনার চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের নতুন বাজার ও মিশন গেট এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল মাহমুদের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, পৌর সদরের নতুন বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ‘মনমোহন মিষ্টান্ন ভান্ডার’-এর তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মিশন গেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মোটরযানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা আদায় করা হয়।

​অভিযানকালে চাটমোহর পৌর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ দুলাল এবং চাটমোহর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।

পড়ুন:বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন