বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজবাড়ীতে বিরোধের জেরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, নারী আটক

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে কালুখালী থানা পুলিশ।

নিহত নজরুল শেখ কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়- গত বুধবার দুপুরে নজরুল শেখের মেয়ে রুনা নিজের ফেসবুক আইডি থেকে গোলাপীর মেয়েকে উদ্দেশ্য করে একটি কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। তবে ওই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গোলাপী ও নজরুলের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে গোলাপীর পক্ষের লোকজনের আঘাতে নজরুল শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত নজরুলের মেয়ে রুনা বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিলো। শুক্রবার সকালে তাঁর বাবাকে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ফেসবুকে লেখা স্টাটাসকে কেন্দ্র করে নজরুলকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন