বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোনায় ছাত্রদলের শোডাউন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলা ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের কালেক্টরেট মাঠ থেকে সংগঠনটির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের নেতৃত্বে এই কর্মসূচিতে জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিলটি শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

মিছিলকারীদের সামনের সারিতে থাকা বিশাল ব্যানারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’ কথাটি লেখা ছিল এবং সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি যুক্ত ছিল। রাজপথে মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন বিরোধী স্লোগান দিয়ে চারপাশ মুখরিত করে তোলেন।

শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি ছোট বাজারস্থ জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি টানা হয়।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে চলমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট ও পতিত দলের নেতাকর্মীরা দেশে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা চালাচ্ছে এবং নিজেদের হীন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে ঘোরাঘুরি করছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাগলা ও নান্দাইলে ধর্ষণ: পলাতক দুই আসামি এসআরবির হাতে গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন