বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‎চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল বাইপাস এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের স্থানটি পটিয়া থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে।
‎
‎এর আগে গত ২৯ জুলাই পটিয়া থানার প্রায় ২০০ গজ দূরত্বে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
‎
‎জানা গেছে, শুক্রবারের মিছিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা পার্থ দাশসহ সংগঠনটির নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।
‎
‎মিছিলে রাজবন্দিদের মুক্তি, আটক নেতাকর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
‎
‎এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়েরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল-যুবদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন