বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘জয়পুরহাট সংগীত চক্র’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম জেলা জজ রাসেল মাহমুদ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের স্বরচিত কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে নজরুলসংগীতের পাশাপাশি তাঁর নিজের রচিত ও সুর করা গান পরিবেশন করেন শিল্পীরা।

এতে বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভুক্ত শিল্পী ড. জাফর ইমাম, জাকিয়া ফারহানা চৌধুরী, ড. ইরা ও এনামুল হক মধুর একক ও যৌথ পরিবেশনা দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

পড়ুন : ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন