ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জে মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিচলে নীচে পড়ে গেলে ট্রেনে তার দুই পা ও একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। সেখান থেকে তাকে যশোর রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
পড়ুন:অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম
ইমি/


