বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজধানীর জাসদ কার্যালয় থেকে বিপুল সংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল বলে দাবি পুলিশের।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে আটক ব্যক্তিরা একটি বৈঠক করছিলেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন কিনা, তা যাচাই করা হচ্ছে।

তবে আটক ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি। কোথাও অর্ধশতাধিক, আবার কোথাও শতাধিক ব্যক্তিকে আটকের কথা বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন