নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় ছাদে খেলতে গিয়ে বিদুৎতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার ঢাকা জতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সাজারি ইনষ্টিউটিশনে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব আলম। দগ্ধ শিক্ষার্থীরা হলো লামিয়া (১২) আসিয়া (৮) সুমাইয়া (১৩) জিকরি (১২) আতিয়া (১২)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কাশিপুর হাজীপাড়া মাহেল খাতুন মহিলা মাদ্রাসায় কয়েকজন শিক্ষার্থী মাদ্রসার চারতলা ভবনের ছাদেঁ উঠে। এসময় শিক্ষার্থীরা সাথে আখ নিয়ে যায় খাওয়ার জন্য। ওই মাদ্রার ছাদের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎতের তার বয়ে গেছে।
ধারনা করা হচ্ছে শিক্ষার্থীরা আখ খাওয়ারে সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সাথে জড়িয়ে বিকট শব্দে স্পার্ক করে আগুন ধরে যায়। এতে ছাদের উপর থাকা পাচঁ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়। পরে মাদ্রাসার শিক্ষক ও আশেপাশের লোকজন তাদের ছাঁদ থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল নিয়ে আসে।
জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো: মোরশেদ উল আলম খান জানান, সন্ধ্যায় একটি মাদ্রাসা থেকে পাঁচজন দগ্ধ রোগিকে নিয়ে আসা হয়। পরে তাদের ব্যাথা নাশক ইনজেকশন, স্যালাইন পুশ ও অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিউটিউটে প্রেরন করা হয়েছে।
তিনি বলেন, আগুনে দগ্ধ পাঁচ ছাত্রীদের মধ্যে চারজনের ৫০ থেকে ৬০ ভাগ জ¦লসে গেছে। একজন একটু কম জ¦লসে। তাদের অবস্থা আশংঙ্কজনক হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।
পড়ুন : চরফ্যাশনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন


