বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘বিএনপিকে ক্ষমতায় রাখতে হলে চাঁদাবাজি-ধান্দাবাজি ছাড়তে হবে’ জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “সবাইকে সাবধান থাকতে হবে। জামায়াতের আমীর বলেছিল বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবে। সারা পৃথিবী বলে, জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি।”

ফজলুর রহমান বিএনপির নেতাকর্মীদের সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে এবং তারেক রহমানকে ক্ষমতায় রাখতে চাইলে চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের কিছু ভুল যে হয়নি, তা নয়। গত দুই বছরে আমরা কিছু ভুল করেছি। মনে মনে তওবা করেন।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ফজলুর রহমান বলেন, তারেক রহমান জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের তারেক রহমানের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে যোগ দেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনুসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পড়ুন:লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন