বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

মিরপুরে প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী রাডডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জনস্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতি। ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ব্যর্থ হয়েছেন, ভূমিদস্যুতের সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন, যে প্রশাসন জনগণের কাজে লাগে না সে পুলিশ প্রশাসন আমাদের দরকার নেই। আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে কাজ করুন সংবিধান নিয়ে থাকুন। সংবিধানের কোন জায়গায় আছে এভাবে মব সৃষ্টি করে একের পর এক অন্যায় করে যাবেন। আপনারা দেখান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃশ্যমান কোন সফলতা ইনি শুধু ইনিয়ে বিনিয়ে কথা’য় বলতে পারেন সফলভাবে কোন কাজ করতে পারেন না আজ সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই। দখল চাঁদাবাজি এমন পর্যায়ে গেছে যে মুরগির বিষ্ঠা শুদ্ধো ডাকতি হয়ে যাচ্ছে। বাংলাদেশের যেসব বড় বড় দখল চাঁদাবাজী ব্যাংক ডাকাতি ভূমি দখল সবগুলোই আমলা এবং রাজনীতিবিদদের সহযোগিতায় হয়। তাই এই দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র ভেঙে দিতে হবে নতুন করে মানুষের জন্য রাস্তা তৈরি করতে হবে।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, সারাদেশে সাধারণ মানুষের জননিরাপত্তা ও অর্থনৈতিক সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে একদিকে খাবার সংগ্রহ এবং অন্যদিকে জীবন-জীবিকার কঠোর লড়াইয়ে দেশের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। প্রান্তিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা রাখার মতো হাসপাতাল গুলোতেও দখলদারিত্ব এবং ডাকাতির ঘটনা ঘটছে। কোটিপতি শিল্পপতিরা এখানে চিকিৎসা নিতে আসেন না, সেখানে খেটে খাওয়া মানুষের ওপর এই ধরনের জুলুম তাদের মৌলিক স্বাস্থ্যসেবাকে কঠিন থেকে কঠিনতর করে তুলছে। সঠিক চিকিৎসার অভাবে আগামীতে প্রান্তিক মানুষের মৃত্যুঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একই সাথে দেশের নাগরিক ও বাকস্বাধীনতা খর্ব করার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। জনসাধারণের দাবি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার যে কোনো কৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখনো সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী যেসকল অপরাধী আমলা রাজনৈতিক দেলের চাঁদাবাজ অন্যায়কারী আছে তাদের লাগাম টেনে ধরুন, আইনের আওতায় এনে বিচার করুন, ব্যর্থ মন্ত্রী প্রতিমন্ত্রীদের সরিয়ে নিন মন্ত্রালয় পুনঃ বন্টন করুন, হা ভোট বাস্তবায়ন করুন জনগণ আপনার সাথে থাকবে। বিগত স্বৈরাচারী শাসনের মতো একই কৌশলের পুনরাবৃত্তি রোধ করে দেশে আইনের শাসন, কার্যকর জবাবদিহিতা এবং ভীতিহীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা বলেন, দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। একটি দেশের জনস্বাস্থ্য ও পরিবেশ একে অপরের পরিপূরক। কিন্তু বর্তমানে হাসপাতাল গুলোর অভ্যন্তরীণ পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রান্তিক মানুষের চিকিৎসা প্রাপ্তির সুযোগ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সাধারণ ও খেটে খাওয়া মানুষ সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে ন্যূনতম নাগরিক সুবিধা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, যা তাদের জীবনকে প্রতিনিয়ত চরম স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

মানববন্ধনে কৃষক সমিতির সভাপতি ও জুলাই বিপ্লবের সংগঠক চাষী মাসুম বলেন, দেশের বিদ্যুৎ, কৃষি সংকট, সার-কীটনাশকের কৃত্রিম সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, এবং প্রান্তিক কৃষকদের অধিকার রক্ষা ও হয়রানি বন্ধের দাবিতে সবাইকে সোচ্চার থাকতে হবে। যত নির্যাতন-নিপীড়ন শুধু সাধারণ মানুষের উপর ঐ আমলা বনিক শ্রেণি আমাদের সব সময় শাসন শোষণ করে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বিকাশ, বাবর চৌধুরী, রাশেদুর রহমান রতন প্রমুখ।

পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন