বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পিরোজপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারি জমি, খালের পাড় ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভাড়ানি খালের পাড় ও আশপাশের এলাকায় প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে খালের পাড় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আঃ রউফ, জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচি শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়েও সতর্ক করেন জেলা প্রশাসক। সরকারি জমি দখল, খালের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ, অনুমোদন ছাড়া দোকান বা স্থাপনা স্থাপন এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন