বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল সংবাদ পরিবেশনের আহ্বান

বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতে জামালপুরে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার শহরের উন্নয়ন সংঘের চাইল্ড সিটি মিলনায়তনে ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় ইউএনএফপিএ, একশনএইড বাংলাদেশ ও বেইসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দৈনিক আজকের জামালপুর-এর সম্পাদক এম এ জলিল, একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মো. আতাহার আলী এবং বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দোকার।

কর্মশালায় বাল্যবিয়ের সামাজিক কারণ, জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, বিয়ে নিবন্ধনসহ সংশ্লিষ্ট আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেন্ডার-সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি গণমাধ্যমকে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয়, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কর্মশালায় জামালপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন